1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঈশ্বরগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে রমরমা বাণিজ্য

  • আপডেট টাইম :: বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

তাহমিনা জান্নাত, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৭ ফেব্রুয়ারি। আজ বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এর মধ্যে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের ভেতরে-বাইরে চলছে প্রার্থিতাপ্রত্যাশীদের ফরম পূরণ। যা করতে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা।

এ অবস্থায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের পিয়ন তফাজ্জলও বাদ যাননি। তিনি প্রতিজনের ফরম পূরণে হাতিয়ে নিচ্ছেন তিন হাজার টাকা। এক প্রার্থী টাকা কম দেওয়ায় দর-কষাকষি করে অবশেষে নির্ধারিত তিন হাজার টাকা নেন। টাকা কম দিতে চাইলে তিনি বলেন, ‘আমরা ফুটপাতের লোক না, হইন্নি না (ফকিন্নি)। অনার্স-মাস্টার্স পাস কইর‌্যা এইহানে আইছি, টেহা কম নেঅনের লাইগ্যা না।’ তাঁর এ কথার একটি ভিডিও আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই ভিডিতে দেখা যায়, নির্বাচন অফিসের ভেতরে একটি কক্ষে বসে আগত প্রার্থীদের ফরম পূরণ করে দিচ্ছেন পিয়ন তফাজ্জল হোসেন। প্রতিটি ফরম পূরণে নিচ্ছেন দুই থেকে তিন হাজার টাকা করে। কেউ কম দিতে চাইলে ফরম রেখে দিচ্ছেন। টাকা না পেলে ফরম পূরণ করছেন না তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক সেবা নিতে আসা একাধিক প্রার্থিতাপ্রত্যাশী জানান, তফাজ্জল সাধারণ লোকদের প্রায় সময়ই টাকার জন্য হয়রানি করে। দীর্ঘদিন যাবৎ সে এ ধরনের অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত। তফাজ্জলের কারণে সেবাগ্রহীতারা সুষ্ঠু সেবা পান না বলে দাবি করেন তাঁরা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক বলেন, ‘আমি ভিডিওটি দেখেছি। এ ঘটনায় তফাজ্জলকে শোকজ করা হয়েছে।’

অপরদিকে উপজেলা পরিষদের প্রধান ফটকে বসেছে ফরমপূরণের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার মহোৎসব। প্রশাসনের যাতায়াতের রাস্তায় একেবারে চেয়ার টেবিল নিয়ে ছাদবিহীন অফিস সাজিয়ে চলছে রমরমা ব্যবসা। কেউ আবার বলছে, উর্ধ্বতন মহলে তার যাতায়াত আছে ফরম পূরণ করে দিচ্ছি, কোন সমস্যা হবে না। তবে টাকা লাগবে ২-৩ হাজার।

এমন একজন ছাত্তার মিয়া। সে জানায়, সকাল নয়টা থেকে রাত পর্যন্ত আগামী ১২ তারিখ পর্যন্ত অবস্থান করবেন তিনি। শুধু নির্বাচন অফিস নয়, এমন অনেক অফিস রয়েছে যার বাইরে চলে রমরমা কার্যক্রম এবং এসবে জড়িত হয়ে পড়েছে ছদ্মবেশি দুর্নীতিবাজেরা। এসব অনৈতিক কাজে জড়িতদের শাস্তি প্রদানের জন্য টাউট আইন-১৮৭৯ বিদ্যমান রয়েছে কিন্তু সচারচর নেই তার প্রয়োগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com