1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ফুলবাড়ী হাইকেয়ার শ্রবণ ও বাক প্রতিবন্ধী স্কুলের স্থায়ী ভবন উদ্বোধন

  • আপডেট টাইম :: বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিশুদের কথা শেখানোর আদর্শ প্রতিষ্ঠান হাইকেয়ার স্কুলের স্থায়ী ভবনের শুভ উদ্বোধন ও কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সংলগ্ন হাইকেয়ার স্কুল মাঠে, হাইকেয়ার স্কুলের স্থায়ী ভবনের শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় হাইকেয়র স্কুলের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বেতদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপাধ্যক শাহ আব্দুল কুদ্দুস, পৌর প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ চৌধুরী, ফুলবাড়ী শাখার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নাজিম উদ্দিন মাস্টার, শিক্ষার্থীর অভিভাবক শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক সাদেকুল ইসলাম, স্বকল্প সোসাইটির নির্বাহী পরিচালক এম এ কাইয়ুম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত, টিএম হেল্থ কেয়ারের প্রশাসনিক কর্মকর্তা প্রভাষক মোকাররম হোসেন বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com