1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আবরার হত্যা মামলা: ১১০৯ পৃষ্ঠার রায়ের কপি কারাগারে

  • আপডেট টাইম :: বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

ঢাকা: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রায়ের কপি পাঠানো হয়েছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে।

বুধবার (১২ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালত থেকে এক হাজার ১০৯ পৃষ্ঠার কপি কারাগারে পাঠানো হয়। আদালত সূত্র এতথ্য জানিয়েছে।

এর আগে, গত ৬ জানুয়ারি মামলার এজাহার, চার্জশিট, সাক্ষীদের জবানবন্দি ও রায়সহ মোট ৬ হাজার ৬২৭ পৃষ্ঠার নথি হাইকোর্টে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় ২০ আসামিকে মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com