1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আবাসিক মিটারে সেচ, মানা হচ্ছে না দূরত্ব

  • আপডেট টাইম :: বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : পল্লী বিদ্যুৎ থেকে বাড়ির জন্য আবাসিক সংযোগ নিয়ে তা সেচ কাজেও ব্যবহার করা হচ্ছে। মানা হচ্ছে না একটি সেচযন্ত্র থেকে অন্য সেচ যন্ত্রের নির্দিষ্ট দূরত্ব। ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছেন সরকার অনুমোদিত সেচযন্ত্রের মালিক। এমন অভিযোগ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড় গ্রামে।

জানা গেছে, গোল্লারপাড় গ্রামের কাশেম আলী বিএডিসি’র অনুমোদন নিয়ে পল্লী বিদ্যুৎ থেকে বৈধভাবে সেচের জন্য বিদ্যুৎ সংযোগ নিয়ে দুই বছর যাবত বাণিজ্যিকভাবে এবং নিজের জমিতে সেচ দিয়ে আসছেন। কিন্তু ওই সেচপাম্প থেকে মাত্র দেড়-দুইশ মিটারের ব্যবধানে মোতালেব ও ইউসুফ নামে দুই ব্যক্তি তিন ইঞ্চি পরিমাপের আরও দুটি সেচযন্ত্র চালু রেখেছেন। যেসব সেচপাম্প এর একটি নিজস্ব আবাসিক লাইন থেকে এবং অন্যটি অন্যের বাড়ির আবাসিক লাইন থেকে ভাড়ায় লাইন টেনে চালানো হচ্ছে।

এলাকাবাসী জানান, ইউসুফ তার নিজের আবাসিক লাইন থেকে এবং মোতালেব বাদশা মিয়ার আবাসিক লাইন থেকে সংযোগ নিয়ে সেচপাম্প দুটি পরিচালনা করছেন। তারা নিজের জমির পাশাপাশি আশপাশের অন্যের জমিতেও বাণিজ্যিকভাবে সেচ দিয়ে যাচ্ছেন।

অনুমোদিত সেচপাম্প মালিক কাশেম আলী জানান, আমি লাখ টাকা খরচ করে অনুমোদন নিয়েছি। সরকারী ফি ছাড়াও ট্রান্সফরমার কিনে লাগিয়েছি। এতকিছুর করার পর সামান্য দূরত্বে আরও দুটি সেচপাম্প বসানোর ফলে আমার আওতায় জমির পরিমাণ কমে গেছে। ফলে এখন আমার লোকসান গুণতে হচ্ছে।

অপর সেচপাম্প মালিক মোতালেব জানান, তিনি আগে থেকেই তার নিজের জমি ছাড়াও আত্মীয়-স্বজনের জমিতে সেচ দিয়ে আসছিলেন। আগে তিনি ডিজেল চালিত শ্যালু দিয়ে সেচ দিতেন। এখন বৈদ্যুতিক সেচপাম্প দিয়ে সেচ দিয়ে থাকেন। তবে বিদ্যুৎ সংযোগ অন্যের আবাসিক বিদ্যুৎ লাইন থেকে নিয়েছেন বলে তিনি স্বীকার করেন। অপর সেচ পাম্প মালিক ইউসুফের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ নালিতাবাড়ী জোনাল অফিসের উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) মহিউদ্দিন জানান, শুধুমাত্র নিজের জমিতে সেচ দেওয়ার জন্য আবাসিক বিদ্যুত ব্যবহার করা যেতে পারে, বাণিজ্যিকভাবে নয়।

বিএডিসি নালিতাবাড়ীর দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী (এস.এ.ই) আলতাফ হোসেন জানান, কাশেম আলীর সংযোগটি অনুমোদিত। তবে ইউসুফ আলী এবং মোতালেব নামে অপর যে দুই ব্যক্তির সংযোগ রয়েছে তার কোন অনুমোদন নেই। তারা অবৈধভাবে আবাসিক বিদ্যুৎ সংযোগ থেকে লাইন টেনে সেচপাম্প চালাচ্ছেন।

তিনি আরও জানান, ন্যুনতম ৮২০ ফুট দূরত্বে সেচপাম্প বসানোর নিয়ম আছে। ইউসুফ আলী ও মোতালেব এর সেচপাম্প দুটির নির্দিষ্ট দূরত্ব মানা হয়নি।

উল্লেখ্য, অনুমোদনহীন ও আবাসিক মিটার থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় নির্দিষ্ট দূরত্ব না মেনে অসংখ্য সেচযন্ত্র পরিচালিত হচ্ছে বলে অভিযোগ নিত্য-নৈমিত্তিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com