1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

হালুয়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের হালুয়াঘাটে মাদক ক্রয় ও বিক্রির দায়ে দুই মাদকসেবীর ৬ মাস ও ৩ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার মনিকুড়া গ্রামের হাবিবুল্লাহ্ (৬০) ও একই গ্রামের মোহাম্মদ আলী (২৫)।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার মনিকুড়া গ্রামে মাদকসহ তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুর রহমান কারাদণ্ডের এ আদেশ দেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. খোরশিদ আলম বলেন, গোপন সংবাদের ভিতিত্তে মনিকুড়া এলাকায় অভিযান চালায় অধিদফতরের একদল সদস্য। এ সময় ৪০০ গ্রাম গাঁজা ও সেবনের সামগ্রীসহ তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী হাকিম মো. তৌহিদুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যদের সাথে নিয়ে আমরা এ অভিযান পরিচালনা করে তাদের মাদকসহ আটক করি। পরে তারা তাদের অপরাধ স্বীকার করে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com