1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ফুলবাড়ীতে মাটির প্রাচিরের সিঁধ কেটে গরু চুরি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে বাড়ির মাটির প্রাচিরের সিঁধ কেটে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত ১২জানুয়ারী বুধবার দিবাগত রাতে উপজেলার বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট রহমতপুর গ্রামের মৃত ছবির উদ্দিন এর ছেলে এনামুল ইসলামের বাড়ীতে এই চুরির ঘটনা ঘটে।
এলাকাবাসী এবং এনামুলের মেয়ে সাবিয়া বলেন, প্রতিদিনের মত তার ছোটো বোনসহ বাবা-মা গত ১২ জানুয়ারী বুধবার রাতে বাড়ির ভেতর গোয়াল ঘরে গরু গুলোকে খাবার দিয়ে শুয়ে পড়েন। রাতে বৃষ্টির কারনে টের পায়নি।
এর পরদিন বৃহস্পতিবার সকালে ঘুম থেকে জেগে দেখেন, বাড়ির মাটির প্রাচিরের সিঁধ কাটা রয়েছে, গোয়ালে ৪টি গরু নেই। তারপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাদের গরু গুলো আর খুঁজে পায়নি।
এনামুল হক বলেন, তার বাড়িতে সিঁদ কেটে ৪টি গরু চুরি করে নিয়ে গেছে। একটি গাই গরু ও একটি বাছুর, দুটি বড় বকনা গরু। গরুগুলির গায়ের রং ২টি লাল ও ২টি কালো সাদা।
বিষয়টি নিয়ে কথা বললে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। পুলিশ পাঠানো হচ্ছে। তারা বিষয়টি তদন্ত করে দেখবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com