1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নিখোঁজ বৃদ্ধের সন্ধান চান পরিবার

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী থেকে নিখোঁজ বৃদ্ধ মকবুল হোসেন (৭৫) এর সন্ধান চান তার তার পরিবার। তার বাড়ি উপজেলার মরিচপুরান ইউনিয়নের উত্তর কোন্নগর (রাবারড্যাম) এলাকায়।

পরিবার সূত্র জানায়, প্রায় একমাস আগে মাঠে কাজ করতে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হন মকবুল হোসেন। এরপর খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে বাড়ি এনে স্থানীয়ভাবে চিকিৎসা করান। কিন্তু তখন থেকেই বৃদ্ধ মকবুল হোসেন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। সবশেষ গত ৮ জানুয়ারি রোববার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সহায়-সম্বলহীন ও নিঃসন্তান মকবুল হোসেন এর স্ত্রী সুফিয়া খাতুন অনেক জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাচ্ছেন না। টাকার অভাবে মাইকিং বা প্রচারও করতে পারেননি। থাকেন অন্যের ভিটায়। তেমন কোন পরামর্শ না পাওয়ায় এখনও পর্যন্ত সাধারণ ডায়েরিও করেননি।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শহরের গড়কান্দা মহল্লা থেকে ওই বৃদ্ধের একটি ছবি পোস্ট করার পর তিনি সেখানে খোঁজ করেও ব্যর্থ হন। তিনি জানান, গড়কান্দায় যারা দেখেছেন তারা বলেছেন মকবুল হোসেন পশ্চিমের রাস্তা ধরে হেটে চলে গেছেন। এমতাবস্থায় স্ত্রী সুফিয়া খাতুন স্বামীর সন্ধান চেয়ে সকলের নিকট আকুল আবেদন জানিয়েছেন। সুফিয়া খাতুনের ব্যবহৃত ফোন নাম্বার ০১৯৩০-০৫৮৩৩৭।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com