1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঈশ্বরগঞ্জে অবৈধ দখল উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

তাহমিনা জান্নাত, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : কিশোরগঞ্জ সড়ক বিভাগের অধীন ঈশ্বরগঞ্জ পৌরসভা অংশে প্রায় এক একর ভূমি অবৈধ দখলদার মুক্ত করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এ টি এম আরিফ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ মাইদুল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী, নান্দাইল সড়ক বিভাগ, উপজেলা প্রশাসন, ঈশ্বরগঞ্জ ও ঈশ্বরগঞ্জ থানা। উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

উপবিভাগীয় প্রকৌশলী মাইদুল ইসলাম জানান, মহাসড়কের জায়গায় অবৈধ স্থাপনা চিহ্নিত করা হচ্ছে। প্রশাসনের সহায়তায় উচ্ছেদ কার্যক্রম পরিচালা করা হবে।

এলাকাবাসি জানায়, চরহোসেনপুর মৎস্য খামার সংলগ্ন মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে অবৈধ দোকানপাট গড়ে তুলেছে। এসব দোকানে বখাটে ছেলেরা বসে বিভিন্ন ধরনের অসামাজিক কাজ করে এবং চলাফেরা করতে অনেক অসুবিধা হয়। উচ্ছেদের পরে যেন আর অবৈধ দখল না হয় সে বিষয়ে মনিটরিংয়ের ব্যবস্থা রাখতে হবে।

উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখার জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানায় এলাকার সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com