1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বৃদ্ধাকে ঘাড়ধাক্কা দিয়ে মাথা ফাটানোর ঘটনায় মামলা, মা-মেয়ে গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে জমি সংক্রান্ত চলে আসা বিরোধে পুত্রবধূ ও নাতি মিলে সত্তর বছরের বৃদ্ধাকে ঘাড়ধাক্কা দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে মাথা ফাটানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মা-মেয়েকে।

রোববার (১৬ জানুয়ারি) ছোট ছেলে অনুজ গাঙ্গুলির দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করে নালিতাবাড়ী থানা পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শহরের ৩নং ওয়ার্ডের উত্তর বাজার এলাকায় মেইন সড়কের পাশে ৪ শতক জমির মধ্যে বড় ছেলে অসীম গাঙ্গুলিকে ৩ শতক লিখে দেন পিতা অমল কান্তি গাঙ্গুলি। গেল বছরের ১৫ মে তিনি মারা যাওয়ার পর দুই ছেলে অসীম গাঙ্গুলি ও অনুজ গাঙ্গুলির মধ্যে এ নিয়ে বিরোধ বাধে। একপর্যায়ে স্থানীয় শালিশে দুই ভাইয়ের মাঝে সমানভাগে জমি ভাগ করে সীমানা প্রাচীর করা হয়। কিন্তু ছোট ভাইয়ের অংশটুকু লিখে দিতে গড়িমসি করায় তাদের মা সত্তর বছর বয়সী বৃদ্ধা অঞ্জলী গাঙ্গুলি বড় ছেলে অসীমের ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন। ফলে দুই পরিবারের ঝগড়া-মারামরি নিত্য-নৈমিত্তিকে পরিণত হয়। শুক্রবার পুনরায় দুই পরিবারে ঝগড়া বাঁধলে বৃদ্ধা বড় পুত্রবধূকে মারধর করেন। পরে পুত্রবধূ উমা গাঙ্গুলি ও নাতি অথৈ গাঙ্গুলি বৃদ্ধাকে ঘাড়ধাক্কা দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে। এসময় রাস্তায় পড়ে বৃদ্ধার মাথা ফেটে গেলে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে বৃদ্ধাকে ছুঁড়ে ফেলার এ দৃশ্য ছোট পুত্রবধু মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে রোববার ছোট ছেলে অনুজ গাঙ্গুলি বাদী হয়ে বড় ভাই অসীম গাঙ্গুলি, বড় ভাবি উমা গাঙ্গুলি ও ভাতিজি অথৈ গাঙ্গুলিকে আসামী করে অভিযোগ দায়ের করে। পরে পুলিশ মা-মেয়েকে গ্রেফতার করে। অপর অভিযুক্ত অসীম গাঙ্গুলি পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com