1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ‘ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন’ গঠন

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২ ইউপিতে নির্বাচিত চেয়ারম্যানদের নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন গঠন করা হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) সকালে উত্তর বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে বাঘবেড় ইউপি চেয়ারম্যান আব্দুস সবুরকে সভাপতি ও নালিতাবাড়ী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মাস্টারকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির উপদেষ্টা করা হয়েছে রামচন্দ্রকুড়া ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ বাদশাকে।

এছাড়াও সহ-সভাপতি পদে পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে যোগানিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক পদে নন্নী ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ পদে কাকরকান্দি ইউপি চেয়ারম্যান নিয়ামুল কাউসার, ক্রীড়া সম্পাদক পদে মিজানুর রহমান, সম্মানিত সদস্য হিসেবে মরিচপুরান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার, রাজনগর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা, রূপনারায়নকুড়া ইউপি চেয়ারম্যান মঞ্জুর আল মামুন এবং কলসপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ রয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com