1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বেনাপোলে পরিত্যক্ত আবস্থায় বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার 

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত থেকে ২ হাজার ৯৮৮ বোতল ফেনসিডিল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রবিবার (১৬ জানুয়ারী) দুপুরে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে এ ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়।
যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মাদক পাচারকারীরা মাদকের একটি চালান এনে সাদিপুর সীমান্তে অবস্থান করছে। এমন খবরে, সেখানে অভিযান চালালে পাচারকারীরা কয়কটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার ভিতর থেকে ২ হাজার ৯৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফেনসিডিল ধ্বংস করার জন্য  ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা করা হবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
আর উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৯৫ হাজার ২০০ টাকা বলে জানায় বিজিবি কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com