1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

৫০ বছর বয়সীরাও পাবেন বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখন থেকে ৫০ বছর বয়সীরাও বুস্টার ডোজ পাবেন। প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এখন থেকে ৫০ বছর বয়স থেকেই বুস্টার ডোজ দেওয়া হবে।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবাইকে মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। টিকা নিতে হবে। সরকার যে ১১ দফা গাইডলাইন দিয়েছে, তা মেনে চললে লকডাউন দেওয়ার প্রয়োজন হবে না। দেশের জন্য, জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই গাইডলাইন মেনে চলুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com