1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বেনাপোলে ভারতীয় ট্রাক থেকে হেলপারের মরদেহ উদ্ধার 

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোরের বেনাপোল স্থলবন্দরে বিস্ফোরক বোঝাই ট্রাক থেকে লিনগালা রাজামাল্লাহ (৪৩) নামে এক ভারতীয় ট্রাকের হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ জানুয়ারি) সকালে বন্দরের ৩১ নম্বর শেডের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে ট্রাকের কেবিন থেকে তার গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করে পোর্ট থানা পুলিশ।
এ ঘটনায় ট্রাকের চালক গুরুগু পোচায়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিস্ফোরক নিয়ে আসা ওই ট্রাকের নম্বর -এপি-২৪ টিসি ৩৪৮৮।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার জানান, ভারত থেকে ১১টি ট্রাকে করে গত ১৫ জানুয়ারি বিস্ফোরক আমদানি করা হয়। তার মধ্যে এক ট্রাকের একজন হেলপার লিনগালা। তিনি ভারতের অন্ধ্রপ্রদেশের দানামপল্লী এলাকার বাসিন্দা। ট্রাকের কেবিনে কিভাবে তার গলায় ফাঁস দেয়া হলো তা পুলিশ তদন্ত করে দেখছে।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাবে না, এটি হত্যা না আত্মহত্যা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com