1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক হলেন গোপাল সরকার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শেরপুরের নালিতাবাড়ী শহরের সম্ভ্রান্ত হিন্দু পরিবারের সন্তান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা গোপাল চন্দ্র সরকার।

সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির মিলনায়তনে নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি শপথ গ্রহণ করেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিদায়ী কমিটির সভাপতি মিলন কান্তি দত্তের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী সাধারণ সস্পাদক নির্মল কুমার চ্যাটার্জী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নবনির্বাচিত কমিটির সভাপতি শ্রী জেএল ভৌমিক, সাধারণ সস্পাদক ডঃ চন্দ্রনাথ পোদ্দার, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সরকার প্রমুখ।

গোপাল চন্দ্র সরকার একাধারে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতৃত্বের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর আস্থাভাজন প্রতিনিধি। কেন্দ্রীয় আওয়ামী লীগের বর্তমান ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য, দৈনিক সংবাদ এর বিশেষ প্রতিনিধি।

এছাড়াও দীর্ঘদিন তিনি প্রেসক্লাব নালিতাবাড়ী’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। নালিতাবাড়ী পৌরসভার প্রথম নির্বাচনে ৪নং ওয়ার্ড থেকে নির্বাচিত তৎকালীন কমিশনার (বর্তমান কাউন্সিলর) ছিলেন।

এদিকে কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় গোপাল চন্দ্র সরকারকে অভিনন্দন জানিয়েছেন নালিতাবাড়ীর বিভিন্ন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com