1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আশ্রয়ণ-২ প্রকল্পে ডিসিদের বহুতল ভবনের প্রস্তাব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘না’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশে ভূমি ও গৃহহীনদের জমিসহ ঘর করে দিচ্ছে সরকার। এ প্রকল্পের আওতায় বহুতল ভবন করার প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা (ডিসি)। ডিসিদের এ প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নাকচ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসিদের সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশে ভূমি ও গৃহহীনদের জমিসহ ঘর করে দিচ্ছে সরকার। তবে এ প্রকল্পের কাজ করতে গিয়ে বিভিন্ন অসঙ্গতি দেখা দিয়েছে। ফলে দীর্ঘমেয়াদি, টেকসই ও জমি সাশ্রয়ের জন্য বহুতল ভবন করার প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা (ডিসি)। জবাবে আমরা বলেছি, বহুতল ভবন হলে তাদের সেখানে ৫০-১০০ বছর থাকতে হবে। তবে আমরা চাই, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে তারা নিজেদের অবস্থান থেকে উত্তরণ করতে পারবেন। বহুতল ভবন হলে যেটা অসম্ভব হবে পড়বে।

তিনি আরো বলেন, আশ্রয়ণ প্রকল্পে ডিসিরা বহুতল ভবন করার প্রস্তাব দিয়েছেন। বহুতল ভবন হলে সেটা স্থায়ী হবে। তবে বহুতল ভবন করতে অনেক টাকা প্রয়োজন। এতে প্রধানমন্ত্রীর যে প্রত্যাশা, মুজিববর্ষে কেউ ভূমিহীন বা গৃহহীন থাকবে না; সেই প্রত্যাশা বাস্তবায়নের জন্য এটা করার সুযোগ নেই।

মুখ্য সচিব বলেন, ডিসিরা আরও কিছু প্রস্তাবনা দিয়েছেন, যেগুলো বাস্তব তা গ্রহণ করা হবে। যেগুলো বাস্তবসম্মত নয়, সেগুলো তাদের বুঝিয়ে বলা হয়। প্রধানমন্ত্রীও কিছু নির্দেশনা দিয়েছেন, যেগুলো বাস্তবায়ন করা হচ্ছে।’

মাঠ প্রশাসনে কাজ করতে গিয়ে ডিসিরা সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তেমন কোন বিষয় পাইনি। তবে করোনা মহামারিসহ বিভিন্ন সময়ে জেলা প্রশাসক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জীবন বাজি রেখে  সমন্বয় করে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এজন্য সরকার সন্তুষ্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com