1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শার্শায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
যশোর : যশোরের শার্শা উপজেলার ধলাদাহ গ্রামে সাকিব হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এলাকার একটি ইট ভাটার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে পেশায় একজন ইজিবাইক চালক।
তার পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ইজিবাইক নিয়ে বের হওয়ার পরে সে আর ফিরে আসেনি। রাতে অনেক খোঁজাখুজি করেও তার পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে তার মরদেহ পাওয়া যায়। নিহত সাকিব হোসেন ঝিকরগাছা উপজেলার পুরুন্দপুর গ্রামের শাকিল হোসেনের ছেলে।
পারিবারিক কলহ থাকায় সাকিব তার মায়ের সাথে শার্শা উপজেলার ধলদাহ গ্রামে নানা আকবর আলীর বাড়িতে থাকতো। সংসারের হাল ধরতে বিগত কয়েক বছর ধরে ইজিবাইক চালিয়ে সংসার চালাতো সে। ধারণা করা হচ্ছে সাকিবের কাছ থেকে ইজিবাইক ছিনতাই করে তাকে  মেরে ফেলে রেখে যায়। তার শরীরে একাধিক আঘাত ও ক্ষতচিহ্ন রয়েছে। সকালে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
নাভারণ সার্কেল সিনিয়র এএসপি জুয়েল ইমরান জানান, আমরা লাশ পাওয়ার সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার পূর্বক ঘটনাস্থল পরিদর্শন করি।
তিনি বলেন, তদন্ত চলছে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন‍্য লাশ যশোর জেনারেল হাসপাতালের  মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে।বোঝা যাবে কিভাবে হত্যা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com