1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

দিনাজপুর সীমান্ত এলাকায় বরেন্দ্র’র পাম্পের কুয়ায় নিখোঁজ যুবকের মরদেহ

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্ত এলাকার বরেন্দ্র’র পাম্পের কুয়ার মধ্যে লোকমান হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। বুধবার সকালে ওই যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

নিহত লোকমান হোসেন দাইনুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। মঙ্গলবার রাতে গরু খুঁজতে গিয়ে ওই যুবক নিখোঁজ হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গরু হারিয়ে যাওয়ায় লোকমান মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়িতে ফেরেননি। স্থানীয়রা খোঁজ অব্যাহত রাখায় বুধবার সকালে সীমান্তের পার্শ্ববর্তী বাংলাদেশ অংশে বরেন্দ্র পানির পাম্পের কুয়ার পানিতে ওই যুবকের মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয়রা বিজিবি ও পুলিশকে অবহিত করে। খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে সদস্য পাঠায়।

দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ শরিফ উল্লাহ আবেদ বলেন, একজন যুবকের মরদেহ কুয়ার পানিতে পাওয়া গেছে। ওই যুবক গরু খুঁজতে গিয়ে নিখোঁজ হন এবং কুয়ার পানিতে পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, বিষয়টি বিএসএফ সদস্যদের জানানো হয়েছে। সেখান থেকেও নিশ্চিত হওয়া গেছে যে ঘটনাটি সীমান্ত সংক্রন্ত নয়। এটি একটি অপমৃত্যু।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com