রফিকুল ইসলাম, যশোর : সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমান বীর উত্তমের ৮৬তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংস হিসেবে সারাদেশের ন্যায় ১৯শে জানুয়ারি বুধবার সন্ধ্যায় যশোরের শার্শা উপজেলা যুবদল আয়োজিত শার্শা কামারবাড়ি মোড়ে এক দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খাইরুজ্জামান মধু, যুবদলের আহবায়ক কমিটির সিনিয়র যুগ্মআহবায়ক সালাউদ্দিন আহমেদ, যুগ্মআহবায়ক আওরঙ্গজেব, মনিরুল ইসলাম মনি, সবুজ হাসান।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- তানজির খান কনি, জহির আহমেদ, ইলিয়াস হোসেন, রুহুল আমীন, নাজমুল ইসলামসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।