1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

যশোরে বিশিষ্ট ব্যবসায়ী ও তার স্ত্রীকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শার বাগআঁচড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী শহিদুল ইসলাম শহিদ (৫০) ও তার স্ত্রী রোজিনা পারভীন (৪৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখমের ঘটনা ঘটেছে।
স্থানীয় এ্যালুমিনিয়াম ব্যবসায়ী শহিদুল ও তার সহযোগী মোতাচ্ছের তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে এবং স্বর্ণের চেইন ছিনতাই করেছে বলে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছে স্ত্রী রোজিনা পারভীন।
গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকালে বাগআঁচড়া বাজারে পুজা মন্দিরের পাশে অবস্হিত তার মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত শহিদুল ইসলাম শহিদ ঝিকরগাছার কুমরি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।
গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে স্হানীয় একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা যায়, বাগআঁচড়া বাজারের মুদি ব্যবসায়ী শহিদুলের সাথে তার দোকানের পাশে এ্যালুম্যানিয়াম ব্যাবসায়ী শহিদুলের সাথে জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। তারই জের ধরে এবং পূর্বপরিকল্পিত ভাবে এ্যালুমেনিয়াম ব্যবসায়ী শহিদুলের ইন্ধনে তার সহযোগী মোতাচ্ছেরকে দিয়ে মুদি ব্যবসায়ী শহিদুলের উপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে।
এ ব্যাপারে শার্শা থানার ওসি (তদন্ত) তারিকুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত পুর্বক আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com