1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিকরগাছায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা আদায় 

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
যশোর : যশোরের ঝিকরগাছায় কোভিড-১৯ ও ওমিক্রন প্রতিরোধে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার সময় পৌর সদরের বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ঝিকরগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ কাজী নাজিব হাসান। তিনি মোবাইল কোর্টের মাধ্যমে মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩টি মামলা দায়ের করেন এবং নয়শত টাকা জরিমানা আদায় করেন।
এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে সচেতন করা হয়। খাবার হোটেল-রেস্তোরায় বসে খাওয়ার জন্য কোভিড টিকা সনদ বাধ্যতামূলক বিষয়টি হোটেল-রেস্তোরা মালিক ও ভোক্তাদেরকে অবহিত ও সতর্ক করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (নাজির) ও মোবাইল কোর্ট পেশকার  সাখাওয়াত হোসেন, থানার অফিসার ইনচার্জ ও অন‍্যান‍্য সদস্য প্রতিনিধিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com