1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবান দিবা-রাত্রি মেডিসিন শপ এর উদ্বোধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
এন এ জাকির, বান্দরবান : বান্দরবান মেডিসিন শপ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার (২০ জানুয়ারি) সকালে শহরের ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় ফিতা ও কেক কেটে এই মেডিসিন শপ এর শুভ উদ্বোধন করেন বান্দরবান জেলার সিভিল সার্জন ডা: অংসুইপ্রু মারমা।

এসময় অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও বান্দরবান কেমিস্ট এন্ড ডায়গিস্ট সমিতির সভাপতি শফিকুর রহমান, বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, পৌর আওয়ামী লীগের সাধারণ সামশুল ইসলাম, বান্দরবান জেলা যুবলীগের আহ্বায়ক কেলুমং, বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, বান্দরবান মেডিসিন শপ এর সত্ত্বাধিকারী এন.এ জাকির, ডা: রনি কর্মকার, দিদার হোসেন জনিসহ বান্দরবান জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বান্দরবান মেডিসিন শপ এর সত্ত্বাধিকার এন.এ জাকির বলেন, এটি শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠানই নয়। এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আমরা যাত্রা শুরু করেছি। আমরা আশা রাখছি, এই প্রতিষ্ঠানে বান্দরবানবাসীর পাশে চিকিৎসা সেবা নিশ্চয়তার লক্ষ্য নিয়ে দিবা-রাত্রি সেবা প্রদান করে যাব।

এসময় স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন অংসুইপ্রু মারমা বলেন, বান্দরবান একটি পর্যটন নগরী। এই পর্যটন নগরীতে আগে কখনো দিবা-রাত্রি কোন মেডিসিন শপ ছিলনা। এই প্রথম দিবা-রাত্রি মেডিসিন শপ খোলা হয়েছে। এটি একটি মহৎ উদ্যোগ। এই মেডিসিন শপ এর মাধ্যমে স্বাস্থ্য খাতে বড় অবদান রাখবে বলে আমরা আশা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com