1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সপ্তাহের সেরা ডিজিটাল কনটেন্ট নির্মাতা ঈশ্বরগঞ্জের হাবিবুর রহমান শাহিন

  • আপডেট টাইম :: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
তাহমিনা জান্নাত, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) হাবিবুর রহমান শাহীন বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষক পোর্টাল “শিক্ষক বাতায়নে” সপ্তাহের সেরা ডিজিটাল কনটেন্ট নির্মাতা হয়েছেন।
জানা যায়, প্রধানমন্ত্রীর দপ্তর কর্তৃক পরিচালিত এটুআই প্রকল্পের অধীনে পরিচালিত শিক্ষা বিভাগের ওয়েব পোর্টাল ডিজিটাল শিক্ষাদান পদ্ধতির অন্যতম প্লাটফর্ম “শিক্ষক বাতায়ন” যেখানে প্রায় ছয় লক্ষ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনার জন্য ডিজিটাল কনটেন্ট তৈরি করে আসছেন। তাদের মধ্য থেকে হাবিবুর রহমান ২০২২ খ্রি: সালের ১৬ জানুয়ারি সেরা ডিজিটাল কনটেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন।
হাবিবুর রহমান করোনা মহামারিতে ডিজিটাল কনটেন্ট নির্মাণ, মুক্ত পাঠে আইসিটি প্রশিক্ষণ, অনলাইনে ক্লাস পরিচালনা এবং বিভিন্ন প্লাটফর্মে কাজ করেছেন। করোনাকালীন সময়ে শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঈশ্বরগঞ্জ উপজেলা অনলাইন স্কুলের ফেজবুক পেজ এবং নিজ বিদ্যালয়ের ফেজবুক পেজে ক্লাস পরিচালনা করেছেন। কোভিড-১৯ পরিস্থিতিতে অনলাইন ক্লাস পরিচালনা, ক্লাস পরিচালনায় সহায়তা ও সেবা মূলক বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সেরা কনটেন্ট নির্মাতা পুরস্কারে ভূষিত করেন এবং ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে পেয়েছেন “শ্রেষ্ঠ আইসিটি শিক্ষক এওয়ার্ড-২০২০”।
এছাড়াও এটুআই থেকে জেলা আইসিটি শিক্ষক এম্বাসেডর শিক্ষক নির্বাচিত হয়েছেন। আর এবার পেয়েছেন দেশ সেরা কনটেন্ট নির্মাতার স্বীকৃতি।
হাবিবুর রহমান শাহীন জানান, তার দীর্ঘ দিনের পরিশ্রম সার্থক হয়েছে। শিক্ষক বাতায়নে অনেক দিন যাবত কাজ করে আসছে তারই স্বীকৃতি আজ পেয়েছি। অনলাইন পাঠকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
এদিকে গুণি শিক্ষদের অবসরের পর চুক্তি ভিত্তিক নিয়োগের বিষয়ে সরকারে উচ্চ পর্যায়ে চিন্তা ভাবনা চলছে। এসকল গুণি শিক্ষকদের যোগ্যতা অনুযায়ী মূল্যায়ণ করতে পারলেই তৈরি হবে জাতির ভবিষ্যৎ কারিগর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com