1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে রূপালী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত দাবীর চেক বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : প্রথম কিস্তি দেওয়ার পরপরই বীমাকারী আমেনা খাতুন মারা যাওয়ায় বীমার শর্ত অনুযায়ী মৃত দাবীর চেক হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ফুলপুর বান্দের বাজারে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর পক্ষ থেকে এ চেক হস্তান্তর করা হয়।

রামচন্দ্রকুড়া ইউনিয়নের স্থানীয় ৮নং ওয়ার্ড ইউপি সদস্য তমিজ উদ্দিনের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপনারায়নকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান। এসময় রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর জেলা সমন্বয়কারী ফজলুল হক, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ফরহাদ হোসেন, সংরক্ষিত নারী ইউপি সদস্য রওশন আরা, স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম জাপানীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, আমেনা খাতুন এক লাখ টাকার একটি বীমার হিসাব খোলে প্রথম কিস্তির ১৫ হাজার টাকা প্রদান করার প্রায় এক মাস পরই মারা যান। এরপর বীমার শর্ত অনুযায়ী দাপ্তরিক প্রস্তুতি শেষে প্রায় তিন মাস পর মৃত দাবীর চেক হিসেবে আমেনা খাতুনের নমীনি তার মা খোদেজা বেগমের হাতে আনুষ্ঠাকিভাবে ৪৮ হাজার ৬শ টাকার চেক প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com