1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

পিপিএম পদকে ভূষিত হলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজ রহমান

  • আপডেট টাইম :: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের সম্মানজনক রাষ্ট্রীয় পদ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম) এ ভূষিত হলেন নালিতাবাড়ীর সন্তান ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার  মোস্তাফিজ রহমান। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন।

মোস্তাফিজ রহমান নালিতাবাড়ীর ছালুয়াতলা গ্রামে মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন নালিতাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার। এর আগে মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন নালিতাবাড়ী কাকরকান্দি যৌথ ইউনিয়ন পরিষদ ও নালিতাবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বড় ভাই মোকছেদুর রহমান লেবু নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

আরেক বড় ভাই মোখলেছুর রহমান লিটন নালিতাবাড়ী উপজেলার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার ভগ্নিপতি হালুয়াঘাট উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার হোসেন মানিক নড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। চাচাতো ভাই আসাদুজ্জামান আসাদ নালিতাবাড়ী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মোস্তাফিজ রহমান ছাত্রজীবনে নালিতাবাড়ী তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, সরকারি নাজমুল স্মৃতি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ থেকে স্নাতক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ২৭তম বিসিএস এ পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com