1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করল ‘ভয়েস অব ঝিনাইগাতী’

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ‘ভয়েস অব ঝিনাইগাতী’।

গত শুক্রবার (২১ জানুয়ারী) বেলা ১১ টার দিকে থানা রোড এলাকার যিদনী মডেল স্কুল চত্ত্বরে ৩০০জন শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেওয়া হয়।

নিউজার্সিতে অবস্থিত জার্মানির একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির ফার্মা বিভাগের রির্চাড ও ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এবং প্রধান গবেষক ড. জাফল ইকবালের অর্থায়নে এ কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফারুক আল মাসুদ।

বিশেষ অতিথি ছিলেন থানার ওসি (তদন্ত) সারোয়ার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ, যিদনী স্কুলের প্রধান শিক্ষক মো. কাউছার আহমেদ লালন, সমাজকর্মী সোহেল প্রমুখ।

কম্বল হাতে পেয়ে বৃদ্ধা আজিরন খাতুন বলেন, কয়েক দিনের শীতে মোটা একটা কাপড়ের জন্য একটু ভালো করে ঘুমও পাড়বের পারতেছিলাম না। শীতে খুব কষ্ট করে রাত পার করতিছিলেম। কত জনেক কইছি একটা কম্বল দেওয়ার জন্য, কেউ দেয় না। আজ ইনারা (ভয়েস অব ঝিনাইগাতী) একটা কম্বল দিল। আইজ রাইতে খুব ভালো কওে ঘুম হইব।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, প্রতিবছরের ন্যায় এবারও শুধুমাত্র শীতার্ত মানুষের কথা মনে রেখে আমরা কম্বল বিতরণ করেছি। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি। আমরা মানুষের বিপদে আপদে পাশে থেকে কাজ করে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com