1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

জৈন্তাপুরে রড দিয়ে পিটিয়ে মাকে হত্যা

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

সিলেট: সিলেটের জৈন্তাপুরে রড দিয়ে পিটিয়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে আবুল হাসনাত (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে। রোববার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর মহাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আয়নব বিবি (৬০)। তিনি জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউপির উত্তর মহাইল গ্রামের তজম্মুল আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, ছেলেরা অবাধ্য হওয়ায় তজম্মুল আলী ও আয়নব বিবি তাদের সহায়-সম্পত্তি একমাত্র মেয়েকে লিখে দেন। এরপর থেকে তাদের সঙ্গে সম্পত্তি ও টাকা নিয়ে ঝগড়া-বিবাদ করে আসছেন আবুল হাসনাত। এতে আবুল হাসনাত মা-বাবার ক্ষিপ্ত হয়ে আজ (রোববার) সকালে রড দিয়ে মায়ের মাথায় আঘাত করেন।

তাকে উদ্ধার করে স্বজনরা জৈন্তাপুরের একটি বেসরকারি মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, আবুল হাসনাতকে আটক করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত রডও জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com