1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঈশ্বরগঞ্জে ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিক বরাদ্দ সম্পন্ন হয়েছে তবে স্বাস্থ্যবিধি ছিল উপক্ষিত। আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বৈধ প্রার্থীদের মাঝে বিভিন্ন প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

রবিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তাগণ উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ সম্পন্ন করেন।

প্রতিক বরাদ্দ প্রাপ্তরা হলেন-

১ নং ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নে- আবু হানিফা হানিফ (নৌকা), আবুল বাশার মন্ডল (লাঙ্গল), আনোয়ার হোসেন মন্ডল (অটোরিকশা), হাদিস উদ্দিন আহমেদ (চশমা), হারুন-অর-রশিদ (ঘোড়া), মোঃ আল-আমিন (আনারস), হাবিবুল্লাহ বুলবুল (হাতপাখা)।

২ নং সোহাগী ইউনিয়নে- হাবিবুর রহমান (নৌকা), মোস্তফা জামান (হাতপাখা), আসাদুজ্জামান আসাদ (ঘোড়া), কাদির আহমেদ ভূঁইয়া (টেবিল ফ্যান), আজিজুল হক (আনারস), কাজী আজিজুল হক (চশমা), লিটন আর সাগর (টেলিফোন), আব্দুল্লাহ আল-ফারূক (মোটরসাইকেল), গোলাপ শাহ (অটোরিকশা), জুলহাস উদ্দিন সুজন (দুটি পাতা), তপন মিয়া (ঢোল)।

৩ নং সরিষা ইউনিয়নে- শাহজাহান ভূঁইয়া (নৌকা), রফিকুল ইসলাম (লাঙ্গল), আবু বকর (হাতপাখা), একরাম হোসেন ভূঁইয়া (চশমা), আজিজুল হক (ঘোড়া)।

৪ নং আঠারবাড়ী ইউনিয়নে- জুবের আলম কবীর রূপক (নৌকা), জসীম উদ্দীন (চশমা), আনোয়ার হোসেন (ঘোড়া)।

৫ নং জাটিয়া ইউনিয়নে- মাহবুবুল হক শাজাহান (নৌকা), শামছুল হক ঝণ্টু (চশমা), আব্দুল গনি (লাঙ্গল), আল আমিন (ঘোড়া), আমিনুল ইসলাম লালচান (আনারস), আব্দুল্লাহ (হাতপাখা), আব্দুর রশিদ (গোলাপ ফুল)।

৬ নং মাইজবাগ ইউনিয়নে- আনোয়ার পারভেজ (ঘোড়া), ফরিদ মিয়া (নৌকা), সাইদুল ইসলাম বাবুল (লাঙ্গল), শাহজাহান ভূঁইয়া সাজু (চশমা), আব্দুর রাজ্জাক (আনারস), এসএম আল আমিন হলুদ (মোটরসাইকেল), জিয়াউর রহমান হাতপাখা।

৭ মগঢুলা ইউনিয়নে- আব্দুল হাদী (লাঙ্গল), মোশারফ হোসেন রুবেল (নৌকা), আশকর আলী (ঘোড়া), হাসিবুল ইসলাম খান (চশমা), শিহাব আকন্দ (আনারস), ডাঃ বোরহান উদ্দিন (মোটরসাইকেল), হাবিবুর রহমান (হাতপাখা)।

৮ নং রাজিবপুর ইউনিয়নে- মুদাব্বিরুল ইসলাম (চশমা), দেলুয়ার হোসেন (নৌকা), আব্দুল আলী ফকির (লাঙ্গল), আব্দুর রাজ্জাক (মোটরসাইকেল), আশরাফুল ইসলাম চান মিয়া (আনারস), জাহাঙ্গীর আলম (অটোরিকশা), হারুন অর রশিদ খান ভুট্টো (ঘোড়া), তোফায়েল আহমেদ (হাতপাখা)।

৯ নং উচাখিলা ইউনিয়নে- শফিকুল ইসলাম শফিক (নৌকা), আনোয়ারুল হাসান খান সেলিম (লাঙ্গল), নজরুল ইসলাম (ঘোড়া), ফেরদৌস কোরাইশী টিটু (আনারস), শামসুর রাফেকীন রফিক (চশমা)।

১০ নং তারুন্দিয়া ইউনিয়নে- হাসান মাহমুদ রানা (নৌকা), জাহিদ হাসান (চশমা), মোশারফ হোসেন মাস্টার (টেলিফোন), ফরিদ খান (টেবিল ফ্যান), মাহবুব আলম (মোটরসাইকেল), মামুনুর রশিদ মামুন (দুটি পাতা), মহিউদ্দিন আজাদ মানিক (আনারস), মশিউর রহমান কাঞ্চন (ঘোড়া), বাকিবিল্লা (হাতপাখা)।

১১ নং বড়হিত ইউনিয়নে- শাহজালাল (নৌকা), আব্দুল মোতালিব ভুইয়া (লাঙ্গল), হেলাল উদ্দিন মন্ডল (অটোরিকশা), আজিজুল হক ভূঁইয়া মিলন (ঘোড়া), আজিজুল হক (চশমা), আনোয়ার হোসেন (আনারস), মাহাবুব হাবিব হুমায়ুন (মোটরসাইকেল)।

প্রতীক বরাদ্দকালীন সময়ে স্বাস্থ্যবিধি চরম উপেক্ষিত ছিল। প্রার্থীদের সাথে আসা সমর্থকদের উল্লাসে জনসমাগম ছিল প্রচুর।

এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার মোসা. হাফিজা জেসমিন জানান, স্বাস্থ্য সচেতনতার বিষয়ে বারবার মাইকিং করা হয়েছে। প্রতিদিন স্বাস্থ্যবিধির উপর মোবাইল কোর্ট হচ্ছে। তবে নির্বাচনের আমেজে প্রার্থী ও সর্মথকদের আরো সচেতন হতে হবে।

এছাড়াও প্রতিক বরাদ্দের পূর্বেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে উপজেলার বিভিন্ন জায়গায় কিছু সংঘর্ষ সংঘটিত হয়েছে। তবে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com