1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন

নীলফামারীতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৪ নারী ইপিজেড শ্রমিক নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

এ জি মুন্না, নীলফামারী: নীলফামারীতে বুধবার সকাল ৭টায় সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় খুলনা থেকে চিলাহাটি যাওয়ার পথে সদরের সোনারায় ইউনিয়নের টেক্সটাইল ঘুনটি শখের বাজার রেলক্রসিং নামক স্থানে চারজন নিহত হয়েছে। স্থানীয়রা আহত পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নিহতরা হলেন রোমানা আকতার (৩০) সায়েরা বেগম (৩১) শেফালী বেগম (২৮)মিনারা বেগম(২৭) নিহতরা সকলে উত্তরা ইপিজেডের শ্রমিক তারা সকলেই সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বাসিন্দা।

আহতরা হলেন- মিনা পারভীন (২৩) নাসরিন আক্তার (২১) কুলসুমা (২২) অহিদুল ইসলাম(২৮) রওশন আরা (২২) সকলে উত্তরা ইপিজেডে শ্রমিক বলে জানা গেছে।

উদ্ধারকারী নীলফামারী সদর ফায়ার সার্ভিস ইউনিটের উপসহকারী আমির আলী জানান, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে তিনজন মারা যান। এ ছাড়া আহত পাঁচ জনকে নীলফামীর জেনারেল হাসপাতালে ও এদের  মধ্যে গুরুত্বর দুজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

নীলফামারী থানার ওসি আব্দুর রউপ বলেন, অটোরিকশায় নয়জন শ্রমিক উত্তরা ইপিজেডে যাচ্ছিল। কুয়াশার কারণে বুঝতে না পারায় লেবেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রেন দুর্ঘটনায় পড়েন তারা। এতে চারজন নিহত হয়, গুরুতর আহত হয় পাঁচজন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ও তিনজন নীলফামারী হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য যে, গত ৮ ডিসেম্বর নীলফামারী সদরের বৌবাজার মনসাপাড়ায় নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ভাই-বোনসহ চারজন নিহত হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com