1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঈশ্বরগঞ্জ পৌরসভার নাম ফলকে পদবী বিভ্রান্তি: চরনিখলাবাসির ক্ষোভ

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

তাহমিনা জান্নাত, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ঈশ্বরগঞ্জ পৌরসভা অফিস হতে মহাসড়ক ধরে ১৫০ গজ উত্তরে নতুন বাস স্ট্যান্ড জামে মসজিদ সংলগ্ন রেল লাইন পার হলেই চোখে পড়বে একটি নামফলক। নামফলকে লেখা আছে “প্রকল্পের নাম: ৪নং ওয়ার্ডের পৌর বাস স্ট্যান্ড জামে মসজিদ রেল লাইন হইতে জনাব নূরুজ্জামান সচিব সাহেবের বাড়ী পর্যন্ত সি.সি. রাস্তা নির্মাণ (চেইনেজ:০.০০মি:-১৭১.০০মিঃ) শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস ছাত্তার (কমান্ডার), মেয়র, ঈশ্বরগঞ্জ পৌরসভা, ময়মনসিংহ।”

নামফলকটি দেখলে মনে হবে, নুরুজ্জামান হয়তো বিসিএস প্রশাসনের কোন কর্মকর্তা অথবা কোন মন্ত্রণালয়ের সচিব।

সরেজমিনে তথ্য সংগ্রহ করে জানা যায়, নুরুজ্জামান মূলত ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের ইউপি সচিব। কিন্তু নাম ফলকে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র সচিব। তার কর্মস্থল কোথায় সেটি উল্লেখ না করার ফলে পৌরসভার চরনিকলা এলাকাবাসীর মধ্যে পদবীর বিভ্রান্তিতে ক্ষোভ বিরাজ করছে।

এলাকার একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের এলাকায় কোন মন্ত্রণালয়ের সচিব নাই। তবে নুরুজ্জামান হলেন ইউনিয়ন সচিব। মাত্র কয়দিন হলো জমি কিন্না বাসা করলো। এলাকার অনেক গুণি মানুষের নাম না দিয়া নুরুজ্জামানের নাম দিল কেন।

উল্লেখ্য, সরকারি-বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দপ্তর-অধিদপ্তর সংস্থায় সচিব নামে কোনো পদ থাকবে না। যেসব প্রতিষ্ঠানে ইতিমধ্যে সচিব নামের পদ রয়েছে সেগুলোর ক্ষেত্রে দ্রুত আইন সংশোধন করে পদবী পরিবর্তনের নির্দেশনা জারি হয়েছে। সম্প্রতি ইউনিয়ন পরিষদে কর্মরত ইউপি সচিবের পদ পরিবর্তন করে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার বলেন, নামফলকটি ঠিকাদার তৈরি করেছে। ভুল নাম ফলকটি দ্রুত সংশোধন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com