1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৪৯ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবার পাচ্ছে বীর নিবাস। প্রথম পর্যায়ে নির্মাণ হচ্ছে ১২টি বীর নিবাস।

বুধবার (২৬ জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে গৌড়দ্বার ইউনিয়নের দড়িতেঘড়ি এলাকায় মৃত আক্রাম হোসেনের বাড়িতে বীর নিবাস নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

নির্মাণ কাজের উদ্বোধনকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান লিটন, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলুসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

৬৩৫ বর্গফুটের সমপরিমাণ নিজ জমিতে ‘বীর নিবাস’ নামে প্রধানমন্ত্রীর উপহারের এ ঘর তৈরি করা হবে। প্রতি ঘরে থাকবে দুটি শয়নকক্ষ, ১টি ডাইনিং, ১টি ড্রইং, ১টি রান্নাঘর ও দু’টি বাথরুম। প্রতিটি বীর নিবাস-এর জন্য খরচ হবে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com