1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কুষ্টিয়ার দুই উপজেলায় ২ খুন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দিদার (১৬) নামের এক স্কুল ছাত্রকে এবং খোকসা উপজেলায় পরকীয়ার জেরে সেলিনা খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) রাত ৯টা ও ১১টার দিকে ঘটনা দুটি ঘটে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, পূর্ব শত্রুতার জেরে বুধবার রাতে উপজেলার শিলাইদহ বাজারে কয়েকজন ব্যক্তি দিদারকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। দিদার একই উপজেলার কসবা গ্রামের হোসেন আলীর ছেলে।

তিনি আরো জানান, এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এদিকে জেলার খোকসা উপজেলা থেকে সেলিনা খাতুন নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে স্বামীর বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

নিহত সেলিনা উপজেলার একতারপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের রাইস মন্ডলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে একই এলাকার বিল্লাল হোসেনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সেলিনার। রাতে সেলিনার লাশ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই হাসানুর শেখ বাদী হয়ে খোকসা থানায় একটি মামলা করেছেন। ঘটনার পর থেকেই পালাতক আছেন বিল্লাল হোসেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম জানান, পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। আসামিরা ধরা পড়লে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com