1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নিখোঁজের ৫ ঘণ্টা পর ময়লার স্তুপে শিশুর লাশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

কক্সবাজার: কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের হামজার ডেইল এলাকা থেকে নিঁখোজের ৫ ঘণ্টা পর রাফি নামের ৪ বছরের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) রাত ৯ টার দিকে স্থানীয় একটি ময়লার স্তুপ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

শিশু রাফি ইসলাম ইরফান (৪) হামজার ডেইল এলাকার রফিকুল ইসলামের ছেলে। তারা কক্সবাজার শহরের মাদ্রাসা পাড়া থেকে স্থানান্তর হয়ে হামজার ডেইল এলাকায় আসেন।

স্থানীয় চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী বিষয়টি নিশ্চিত করোছেন। তিনি বলেন, ঘটনাটি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে তা পরে জানা যাবে।

নিহত শিশুর বাবা রফিকুল ইসলাম বলেন, বুধবার বিকাল ৪টার দিকে রাফি নিখোঁজ হয়। বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে রাতে ময়লার স্তুপে লাশ খুঁজে পাই।

তবে তিনি অভিযোগ করে বলেন, একটি পরিবারের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এ ব্যাপারে চেয়ারম্যানের কার্যালয়ে সালিশী বৈঠকের কথা ছিল। এরই মধ্যে আমার ছেলে রাফির নিঁখোজের পর লাশ পাওয়া যায়।’

স্থানীয়রা জানান, স্থানীয় বদিউল আলম প্রকাশ রোহিঙ্গা বৈদ্যর খামারের ময়লার স্তুপে লাশটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বা অন্য কোনো দুর্ঘটনায় শিশুটি মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com