1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের প্রাইভেটকার দুর্ঘটনায় রিপন হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এতে আরও তিনজন আহত হয়েছে।
শুক্রবার (২৮ শে জানুয়ারি) সকালে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন হোসেন ঝিকরগাছা উপজেলার স্বরণপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
আহতরা হলেন- ঝিকরগাছার মোবারকপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান আশা (৩৫), একই উপজেলার কানারালি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে নাজমুল ইসলাম (৩০) ও পথচারী শার্শা উপজেলার সামটা গ্রামের জাহাঙ্গীর আলম (৪০)। তারা বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
প্রতক্ষ্যদর্শীর সুত্রে জানাযায়, “প্রাইভেটকারটি সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথে চালক একটি ট্রাককে পাশ কাটাতে গেলে এক পথচারী সামনে এসে পড়ে।
“এ সময় ওই পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি রাস্তার পাশে একটি আম গাছের সঙ্গে ধাক্কা খায় এবং এতে চারজন আহত হন।”
এ বিষয়ে নাভারন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, ভোরে শার্শার জামতলা নামক স্থানে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনা স্থলেই রিপন নামে এক যাত্রী মারা গেছে। এ ঘটনায় চালকসহ আরও তিনজন আহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com