1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে নদী থেকে কার্টুনে মোড়ানো দুই নবজাতকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে কার্টুনে মোড়ানো অবস্থায় দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১টার দিকে উপজেলার গাগলাজানি খরাঘাট ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাগলাজানি গ্রামের জেলে মুকুল হোসেন সকালে খরাঘাট ব্রিজের নিচে মাছ ধরছিল। মাছ ধরার একপর্যায়ে বেলা ১টার দিকে পানির নিচে কার্টুন সদৃশ্য বস্তু হাতে লাগলে সে কিছু একটা আছে ভেবে ডাঙায় তুলে নিয়ে আসে। পরে ওই কার্টুন খুললে দুই নবজাতকের মরদেহ দেখতে পায়। এসময় সে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতকের মরদেহ দুটি উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে, শুক্রবার গভীর রাতে কেউ মরদেহ দুটি ফেলে রেখে যায়। মরদেহ দুটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com