1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে কবিসংঘের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

শেরপুর : শেরপুরে কবিসংঘ বাংলাদেশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

২৮ জানুয়ারি শুক্রবার বিকেলে শহরের বটতলাস্থ অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র কার্যালয়ে আয়োজিত ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।

ওইসময় তিনি বলেন, কবি-সাহিত্যিকদের লেখনীতেই মানুষের সুখ-দুঃখের চিত্র ফুটে উঠে। তাদের লেখনীতেই ওঠে আসে মানুষের বাস্তব জীবনের কথা, চেতনার কথা। তারা নিজেদের লেখনীতে ব্যস্ত থাকার পরও আর্তমানবতার সেবায় তাদের হাত বাড়ানোর বিষয়টি নিঃসন্দেহে প্রশংসনীয়।

কবিসংঘ বাংলাদেশের সভাপতি তালাত মাহমুদের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদার। ওইসময় সংগঠনের অন্যতম নেতা কবি নুরুল ইসলাম মনি ও কবি হাফিজুর রহমান লাভলুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন অর্ধশতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com