1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে হত্যা মামলা ও সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে গ্রেফতাকৃত আসামীদের কোর্টে প্রেরণ করা হয়।

জানা যায়, ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় হত্যা, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত আসামিরা নিজ নিজ এলাকায় অবস্থান করে ঘুরাফেরা করছে। বিভিন্ন আসামিরা এলাকায় অবস্থান করছে- এমন খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া আসামিদের গ্রেফতার করতে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন। শুক্রবার দিবাগত রাত অভিযানে নামেন ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

এসময় উপজেলার বগাপুতা গ্রামের হত্যা মামলার আসামি শান্ত মিয়া, রাজারামপুর গ্রামের আব্দুস ছালাম, বিল্লাল মিয়া, গুইলাকান্দা গ্রামের মোহাম্মদ আলী, ফতেহ নগর গ্রামের আল-আমীন, মৃগালী গ্রামের মোসলেম উদ্দিন, ইসলাম উদ্দিন, রুহুল আমিন, মাঝিয়াকান্দি গ্রামের সুজন মিয়া, মোমতাজ আলী, মোছাঃ ময়মুনা, সুফিয়া বেগমকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে আসামিদের কোর্টে প্রেরণ করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাদের মিয়া বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ১২ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com