1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বেনাপোলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : বেনাপোল স্থলবন্দরে ১ নাম্বার গেটের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুরাইয়া (১৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে ব্যাটারি চালিত ভ্যান থেকে পড়ে ট্রাকের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে মারা যান। এ সময় ড্রাইভার সহ ট্রাকটি আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানার ডিউটি অফিসার জানান, বেনাপোল স্থলবন্দরের ০১ নং গেইটের সামনে পাঁকা রাস্তার উপর থাকা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ইউ-১১-০৫৪৩) পিছনে ফেরার সময় একটি যাত্রীবাহী ব্যাটারীচালিত ভ্যান ট্রাকের পিছনের চাকায় এসে আঘাত করে। তখন ভ্যানে থাকা মহিলা যাত্রী সুমাইয়া আক্তার (১৯) ট্রাকের নিচ পড়ে আহত হন। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত গৃহবধূ হলেন বেনাপোলের নারায়নপুর গ্রামের সাইফুল ইসলাম লিমনের স্ত্রী। এ ঘটনায় আটক ড্রাইভার ও হেলপারকে পুলিশ হেফাজতে নিয়েছে বেনাপোল পোর্টথানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com