
তাহমিনা জান্নাত, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মৃত্যুবরণ করেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী।
গত শনিবার (২৯ জানুয়ারি) ভোরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই সদস্য প্রার্থীর নাম মো. দুলাল মিয়া (৫০)। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা তারুন্দিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন। অগামী ৭ ফেব্রুয়ারি এ উপজেলায় সপ্তম ধাপের নির্বাচন।
স্থানীয় সূত্র জানায়, ওই ওয়ার্ডের সদস্য প্রার্থী দুলাল মিয়া টিউবওয়েল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। প্রচারও করছিলেন তিনি। এ অবস্থায় গত দুই দিন আগে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ভোট গ্রহণের মাত্র আট দিন আগে তাঁর মৃত্যুতে শ্রীপুর জিথর গ্রামে শোকের ছায়া নেমে আসে।
রিটার্নিং কর্মকর্তা আবু সাদাত মোহাম্মদ সায়েম জানান, নির্বাচনে যদি তিনি কোনো কারণে বিজয়ী হন তাহলে সেখানে পরবর্তীতে উপ-নির্বাচন হবে।