
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ১শ বোতল বিদেশি মদসহ এক যুবককে আটক করেছে র্যাব-১৪। আটককৃত আব্দুল আজিজ (৩২) নালিতাবাড়ী উপজেলার আন্দারুপাড়া গ্রামের জুলফিকার আলীর ছেলে।
র্যাব-১৪ জানায়, গতকাল ৩০ জানুয়ারী রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র্যাবের একটি আভিযান চালায়। অভিযানকালে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে সোনার বাংলা স্টোরের সামনে রাস্তা থেকে ১শ বোতল বিদেশি মদসহ আব্দুল আজিজকে আটক করা হয়। পরে ঝিনাইগাতি থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
র্যাব-১৪ জানায়, আব্দুল আজিজ দীর্ঘদিন যাবত মাদক ক্রয়-বিক্রয়, সরবরাহ ও নিজে মাদক সেবন করে আসছিল। তার বিরুদ্ধে শেরপুর ও নালিতাবাড়ী থানায় একাধিক মামলা এবং গ্রেফতারি পরোয়ানা রয়েছে।