1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

পরকীয়ার জেরে শ্রীবরদীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরতীতে পরকীয়ার জেরে এক সন্তানের জননী স্ত্রীকে হত্যার দায়ে আলমগীর হোসেন (৪০) নামে এক স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল-মামুন আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আলমগীর শ্রীবরদী উপজেলার বিলভরট গ্রামের আজিজুল হকের ছেলে। একইসাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলমগীরের ভাবি রাবিয়া বেগমকে (৩৫) বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দায়রা আদালতের পিপি এ্যাডভোকেট চন্দন কুমার পাল জানান, ২০১৬ সালের ৯ মার্চ রাতে গৃহকর্তা আলমগীর হোসেনের বসতঘরের ধরণায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় স্ত্রী জান্নাত বেগমের (২৫) মরদেহ উদ্ধার হয়। ওই ঘটনায় পরদিন শ্রীবরদী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হলেও পরবর্তীতে ময়নাতদন্ত রিপোর্টের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উঠে আসে।

পরে নিহত জান্নাতের বাবা ভায়াডাঙা বানিয়াপাড়া গ্রামের জাম্বিল মিয়া বাদী হয়ে ৩ মে আলমগীর হোসেনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আলমগীর গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, পরকীয়া সম্পর্কের কারণে স্ত্রীকে ভাবি রাবিয়া বেগমের সহযোগিতায় শ্বাসরোধে হত্যা করেছে।
এদিকে মামলার তদন্ত শেষে শ্রীবরদী থানার এসআই আনোয়ার হোসেন একই বছরের ৩০ নভেম্বর দেবর-ভাবির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক পর্যায়ে সংবাদদাতা বাদী, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com