1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতিতে এক হাজার পিস ইয়াবাসহ শ্রমিক নেতা আটক

  • আপডেট টাইম :: বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতি থেকে এক হাজার পিস ইয়াবাসহ নুহু মিয়া (৪৫) নামে এক শ্রমিক নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে উপজেলার তেতুলতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নুহু মিয়া ঘাগড়া মোল্লাপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত দশটার দিকে গোয়েন্দা পুলিশের এসআই আজিজুল হক এর নেতৃত্বে তেতুলতলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ট্রাক-ট্যাঙ্কলড়ি ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ঝিনাইগাতি উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক নুহু মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আটক নুহু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

উল্লেখ্য, শ্রমিক নেতা নুহু মিয়া গত উপজেলা পরিষদ নির্বাচনে (২০১৯) ঝিনাইগাতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে টিয়াপাখি প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com