1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

হালুয়াঘাটে অটোরিকশা চাপায় শিশু নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে অটোরিকশা চাপায় ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধুরাইল ইউনিয়নের ধুরাইল-গোরকপুর সড়কের, পূর্ব পাবিয়াজুরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম হাওয়া (৫)। সে উপজেলার ধুরাইল ইউনিয়নের দক্ষিণ রামনাগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে পূর্ব পাবিয়াজুরি এলাকায় নানা বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে আসে হাওয়া। মঙ্গলবার বিকেলে নানা বাড়ির পাশে রাস্তার সাইডে বড়ই কুড়াচ্ছিল। এমন সময় এক ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা অটোচালককে আটক রেখে পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, অটোরিকশা ও চালক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com