যশোর : যশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে একজন ফাঁসির আদেশ প্রাপ্ত আসামী ও একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঝিকরগাছা থানার এএসআই সহিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ শার্শা থানা পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করে ফাঁসির আদেশ প্রাপ্ত পলাতক আসামী উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের বালিয়া গ্রামের আয়াতুল্লাহ খমিন’র স্ত্রী মোছাঃ বিলকিস বেগম বহুদিন যাবৎ তার পিতার বাড়ি শার্শা উপজেলার লাউতাড়া গ্রাম থেকে সোমবার রাতে গ্রেফতার করেন।
অপর এক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানার বাঁকড়া পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত এসআই (নিঃ) কাজী সাহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানা জারিকৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজান আলী (২৩)কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী হলেন- উপজেলার হাজিরবাগ গ্রামের তাইজেল হোসেনের ছেলে।
বাকড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ কর্মকর্তা জানান, মঙ্গলবার রাতে আনুমানিক ১টার সময় বাঁকড়া-পারবাজার ব্রীজের পশ্চিম পার্শ্বে অগ্রণী ব্যাংক লিমিটেড বাঁকড়া বাজার এজেন্ট ব্যাংকিং শাখার সামনে থেকে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে ঝিকরগাছা থানায় মামলা রুজু করা হয়। মঙ্গলবার দুপুরে ফাঁসির আদেশ প্রাপ্ত আসামী মোছাঃ বিলকিস বেগম ও মাদক ব্যবসায়ী রমজান আলী ওরফে বাপ্পীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।