রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শায় অসুস্থ বিএনপি নেতাদের খোঁজ-খবর নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পযর্ন্ত শার্শা উপজেলার সুবার্নখালী গ্রামের অসুস্থ বিএনপি নেতা জামিরুল হোসেন সোনান দিয়ার মাষ্টার রফিকুল ইসলামের বাড়িতে যান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন- যুবদলনেতা সাখাওয়াত হোসেন, সালাহ উদ্দিন আহম্মেদ, মনিরুল ইসলাম মনি, মফিজুর রহমান বাবু, আলম হোসেন, ছাত্রদলনেতা শরিফুল ইসলাম চয়ন, রফিকুল ইসলাম, রুহুল আমীন, আব্দুর রাজ্জাক, নাজমুল হোসেন, সোহেল আহমেদ.জহির হোসেন, ইলিয়াস হোসেন লাল্টুসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।