1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সেচ নিয়ে বিরোধ: বাঁশ দিয়ে তৈরি ফাঁসির মঞ্চ থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শফিউদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ। উপজেলার বাদলাকুড়া গ্রামে বোরো জমিতে বাঁশ-রশি দিয়ে বানানো ফাঁসির মঞ্চ থেকে বুধবার (২ ফেব্রুয়ারি) ভোরে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, প্রায় পাঁচ বছর ধরে বাদলাকুড়া গ্রামের প্রান্তিক চাষী আব্দুল মজিদ আশপাশের সামান্য জমিতে সেচ দিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু ছোট ও অগভীর নলকূপ হওয়ায় আরও কিছু জমি সেচের আওতায় আনতে ছোট ভাই শফিউদ্দিনের সাথে শেয়ারে মাসখানেক আগে আরও একটি অগভীর সেচপাম্প স্থাপন করেন।
সম্প্রতি পার্শ্ববর্তী মানিকচাঁদপাড়া গ্রামের আহাম্মদ আলী (৩৮) একই মাঠে এবং ওই অগভীর নলকূপ দুটির পাশে আরও একটি সেচপাম্প বসাতে বোরিংয়ের উদ্যোগ নেয়। একইসঙ্গে আব্দুল মজিদ ও শফিউদ্দিনের দুটি নলকূপ সরিয়ে নিতে চাপ প্রয়োগ করে। এ নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস বসে এবং সবশেষ ক্ষতিপূরণ হিসেবে শফিউদ্দিনের ব্যয়িত ৭০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা দিয়ে তার বোরিং সরিয়ে ফেলতে সিদ্ধান্ত দেন স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান।
কিন্তু মঙ্গলবার সকালে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া ওই ২০ হাজার টাকা ফেরত এবং বোরিং সরিয়ে নিতে শফিউদ্দিনকে চাপ প্রয়োগ করা হয়। পরে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বেড়িয়ে আর বাড়ি ফিরেনি শফিউদ্দিন। বুধবার ভোরে বাড়ির অদূরে বাদলাকুড়া মাঠে বাঁশ-রশি দিয়ে বিশেষভাবে তৈরি ফাঁসির মঞ্চে শফিউদ্দনের মরদেহ ঝুলে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
ধারণা করা হচ্ছে, নিজের সেচপাম্প সরিয়ে ফেলার চাপ এবং অর্থনৈতিক ক্ষতিপূরণের হতাশায় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হয়েছে জানিয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com