1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শার্শায় দুই সন্তান নিয়ে ১৫ দিন ধরে গৃহবধু নিখোঁজ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
যশোর : ২টি শিশু সন্তানকে নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে দীর্ঘ ১৫ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন যশোরের শার্শা উপজেলার শরীফা খাতুন ওরফে স্বপ্না রায় (৩২) নামে এক গৃহবধূ।
গত ১৯/০১/২০২২ ইং তারিখে ছেলে শরিফুল ইসলাম সজিব (১১) ও সাইফুল ইসলাম সৌরভ (০৬) নামে দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হন তিনি।
নিখোঁজ শরীফা বেগম ওরফে স্বপ্না রায় শার্শার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের কামাল হোসেনের স্ত্রী। এবং নিলফামারী জেলার বাদিয়ারমোড় এলাকার অনিল রায়ের মেয়ে।
এ ঘটনায় কামাল হোসেন স্ত্রী ও দুই সন্তানের নিখোঁজের বর্ণনা দিয়ে গত ২২/০১/২০২২ ইং তারিখে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নাং-৮৭২।
নিখোঁজ গৃহবধূর স্বামী কামাল হোসেন বলেন, ঘটনার দিন সকালে নাভারণ আকিজ বিড়ি ফ্যাক্টরিতে কাজের উদ্দেশ্যে দুই ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে সারাদিনের মধ্যে ফিরে না আসায় খোঁজ-খবর নেওয়া শুরু করি।
আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও আমার স্ত্রী ও দুই সন্তানের কোন সন্ধান না পেয়ে মানষিক ভবে হতাশ হয়ে পড়ি। ঘটনার পর থেকে দুইদিন আরো খোঁজাখুঁজির পর না পেয়ে প্রশাসনিক সহযোগিতা পেতে গত ২২/০১/২০২২ ইং তারিখে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ (সাধারণ ডায়েরি) করেছি। আমি আমার স্ত্রী ও দুই সন্তানকে ফিরে পেতে প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করছি।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম জানান, স্ত্রী সন্তান নিখোঁজের বিষয় নিয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্ত্রী ও দুই সন্তানকে কেউ সন্ধান পেলে ০১৮৫২৫৬৩৭৬০ মোবাইল নাম্বারে সার্বিক যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন অসহায় কামাল হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com