1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শার্শায় প্রতিবেশির কাটা গভীর গর্তে পড়ে শিশুর মৃত্যু 

  • আপডেট টাইম :: শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শায় তাসকিন হোসেন (৪) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে প্রতিবেশির কাটা একটা বড় গর্তের পানিতে পড়ে তার মৃত্যু হয়। নিহত তাসকিন হোসেন উপজেলার বসতপুর গ্রামের কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কবির হোসেনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলতে খেলতে তাসকিন হঠাৎই প্রতিবেশির কাটা একটি বড় গর্তের মধ্যে পড়ে যায়। পরিবারের লোকজন তাসকিনকে বেশ কিছুক্ষন না দেখতে পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে গর্তের মধ্যে জমে থাকা বৃষ্টির পানিতে তাসকিনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পরিবারকে জানায়। এসময় তাসকিনের মরদেহ গর্ত থেকে উদ্ধার করার সময় পরিবার ও এলাকাবাসীর মাঝে কান্নার রোল পড়ে যায়।
শিশু তাসকিন ওই পরিবারের একমাত্র সন্তান হওয়ায় পরিবারের মাঝে কান্নার রোল পড়ে যায় এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com