1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঈশ্বরগঞ্জে শিশুদের লেখাপড়ায় নেই নজরদারি, জড়িত হচ্ছে বিভিন্ন পেশায়

  • আপডেট টাইম :: শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

তাহমিনা জান্নাত, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণ-এর প্রাদুর্ভাব ও বাংলাদেশে এ রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকল স্কুল-কলেজ এবং সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে পাঠদান বন্ধ রাখা হয়েছে।

এদিকে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে গিয়ে দেখা যায় আজহারুল ইসলাম (৯) নামে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশু মহাসড়কের পাশে দোকান বসিয়ে ব্যবসা করছে। তার মুখে নেই কোন মাস্ক। সে পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত বিশ্বেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

তার সাথে কথা বলে জানা যায়, স্কুল বন্ধ থাকায় দারিদ্র পরিবারে আয়ের জন্য মাঝে মাঝে দোকানে বসে। এসকল বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের সম্মুখে স্কুলগামী শিক্ষার্থীরা নানা ধরনের পেশায় জড়িত হয়ে স্কুল থেকে ঝড়ে পড়ছে। অথচ শিক্ষকদের কোন নজরদারি নেই। শুধু ব্যবসার কাজে নয়, সম্প্রতি ঈশ্বরগঞ্জ পৌর শহর ও তার আশেপাশে আশংকাজনক হারে বেড়ে গেছে অটো রিকশার শিশু চালক। ফলে রাস্তাঘাটে দুর্ঘটনা পাশাপাশি পঙ্গুত্ববরণ করছে অনেক শিশু।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলার জন্য উপজেলা সরকারি পোর্টালে সার্চ করে তার নাম ও ফোন নাম্বার পাওয়া যায়নি। সরকার জনগনের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার জন্য জাতীয় তথ্য বাতায়ন তৈরি করলেও সরকারের পক্ষ থেকে বার বার তাগদা দেয়া সত্ত্বেও পোর্টাল আপডেট করে না সরকারি কর্মকর্তারা। বিশেষ করে ঈশ্বরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যতীত প্রায় অধিকাংশ অফিসের কর্মকর্তা কর্মচারীর তথ্য নাই।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন বলেন, শিশুশ্রম প্রতিরোধে উপজেলার একটি কমিটি রয়েছে। কমিটির মাধ্যমে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ইউপি নির্বাচনের পর প্রতিটি দপ্তরের ওয়েব পোর্টাল আপডেট করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com