1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীতে ৪টি অবৈধ সমিল জব্দ

  • আপডেট টাইম :: রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পাগলার মুখ এলাকায় অবৈধ ৪টি স’মিল এর যন্ত্রাংশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ ফেব্রুয়ারী) ১১টায় উপজেলা সহকারী কমিশনার জয়নাল আবেদীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, স’মিল মালিক তোতা, তুহিন, চাঁন মিয়া ও মোজাফফর আলী দীর্ঘদিন যাবত লাইসেন্স বিহীন স’মিল স্থাপন করে বন বিভাগের মূল্যবান গজারীসহ বিভিন্ন গাছ চিড়াই করে আসছে। এছাড়াও বন ও করাতকল স্থাপন আইন লঙ্ঘন করে অবৈধভাবে স’মিল স্থাপন করায় বন ও করাতকল আইনে ওই স’মিলের যন্ত্রাংশ জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত।

এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন, সহকারী বন সংরক্ষক ও ঝিনাইগাতীর রাংটিয়া রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম, গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, পুলিশের এসআই হাবিবুর রহমানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com