1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঈশ্বরগঞ্জে ইউপি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন: আগামীকাল ভোট গ্রহণ

  • আপডেট টাইম :: রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

তাহমিনা জান্নাত, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হবে। ভোটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৪৪২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৬ জন প্রার্থী রয়েছেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৬ ও সাধারণ সদস্য পদে ৪২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে আরও জানা যায়, উপজেলার ১১ টি ইউপিতে মোট ভোটার সংখ্যা রয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬শ’ ৮১ জন। পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৬০ জন। নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৬শ’ ২০ জন ও তৃতীয় লিঙ্গ ১ জন ভোটার রয়েছে। স্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ১২৩ টি। মোট ভোট কক্ষের সংখ্যা রয়েছে ৭৪৮ টি, স্থায়ী ভোটকক্ষের সংখ্যা ৭৩৬, অস্থায়ী কক্ষ রয়েছে ১২ টি।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং মাহবুবুল হক জানান, নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে শেষ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের মোবাইল টিমের পাশাপাশি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com